বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে জো বাইডেনের গাড়িবহর

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়।

অবশ্য প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইডেন নিরাপদে আছেন এবং দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।

প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন তার প্রচারণার সদর দপ্তর ছেড়ে যাওয়ার পরপরই এই সংঘর্ষটি ঘটে। ঘটনার পর জিল বাইডেনও নিরাপদে ছিলেন বলে জানা গেছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন।

ঘটনার পর বাইডেন দম্পতি নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলেও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

২

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৩

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৪

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৫

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৬

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৭

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৮

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৯

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১০

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১১

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১২

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৩

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৫

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৬

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৭

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৮

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৯

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০