বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গঠনমূলক আলোচনা ও সমালোচনা করতে চাই: টয়া

বিনোদন ডেস্ক: ‘বাকস্বাধীনতার প্রয়োগ করা যাচ্ছে না’ জানিয়ে বেশ চটেছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সামাজিকমাধ্যমে অন্তর্বর্তী সরকার তথা সমন্বয়কদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনিই প্রথম প্রকাশ্য সমালোচনা করেন।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, বাকস্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনও যাচ্ছে না।

সেই সঙ্গে বলেছেন, আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করি নাই। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অতো বড় কেউ না, তাই অতো বেশি কভারেজ পাই নাই।

অন্যায়কে অন্যায় বলেছি এবং বলছি জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের আগে বলেছি এখনও বলছি, ‘সমালোচনা করলেই সে ঐ দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা- এসব বলা বন্ধ করতে হবে’। ১৬ বছর বলিনাই কথা, এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।

তার এমন মন্তব্যে কেউ কেউ সমালোচনা করলে একটি সংবাদ মাধ্যমকে টয়া বলেন, আগে ভিন্নমতের মানুষকে দমন করার একটা মানসিকতা দেখেছি, যা থেকে আমরা মুক্ত হতে চেয়েছি। কিন্তু পারিনি। এখনও সমালোচনা করলে পোস্টের নিচে আমাকে ও আমার পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। এজন্যই স্ট্যাটাসটি দেওয়া।

তার ভাষায়, সমস্যার কথা শুরুতেই বলতে হবে। কারণ, ভুল শোধরানোর এখনই সময়। তাই প্রথম দিন থেকেই বলার মানসিকতা থাকতে হবে। অনেকেই বলছেন, আপনারা ১০ দিন, ১৫ দিনও সময় দিচ্ছেন না, অথচ ১৫ বছর ধরে ওদের (আওয়ামী লীগ) সহ্য করছেন, দালালি করেছেন! ওদের পক্ষে ছিলেন। আমার কথা হলো, এটা আসলে ১০ কিংবা ১৫ দিনের ব্যাপার নয়, আমাদের মধ্যে যে হিংসাত্মক মনোভাব এখনও আছে, ওটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনতে পারি, সেটা নিয়ে ভাবা উচিত। আমার কথা হচ্ছে, আমি যা লিখছি, সেটা তোমাদের কাজের মাধ্যমে ভুল প্রমাণের চেষ্টা করো। উল্টো গালি দিতে পারো না, দালাল বলতে পারো না। যেটা তোমরা করে যাচ্ছ নিয়মিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

২

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৩

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৪

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৫

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৭

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৯

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১০

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১১

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১২

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৩

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৪

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৫

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৭

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৯

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

২০