বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৯ আগস্ট ২০২৪, ৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাত সোয়া ১টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাব সদরদপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহত হওয়ার ঘটনায় টিপু মুনশিকে গুলশান-১ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২২ আগস্ট টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট রংপুরে অটোরিকশাচালক মানিক মিয়া নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনাসহ ১১৯ জনের নামে মামলা হয়। সেই মামলায় টিপু মুনশিও আসামি। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের বাণিজ্যমন্ত্রী ছিলেন টিপু মুনশি। দ্বাদশ জাতীয় সংসদে তাকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা বন্দরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

২

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

৩

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

৪

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

৫

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৬

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

৭

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

৮

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

৯

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

১০

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

১১

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১২

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১৩

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৪

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

১৫

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

১৬

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৭

জীবনকে সহজ করতে নানা উপকরণ সহায়তা পেল প্রতিবন্ধীরা

১৮

‌‘সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

১৯

সাতক্ষীরা আদালতের ক্যান্টিনের চালে ‘বিস্ফোরণ’

২০
error: Content is protected !!