বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিফা র‌্যাংকিংয়ে দুইধাপ এগোলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: হামজা চৌধুরীর সঙ্গে সুসংবাদও পেতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে অভিষেক হয় হামজা চৌধুরীর। তার নৈপুণ্যেই মূলত র‌্যাংকিংয়ে ১২৬তম স্থানে থাকা ভারতের সঙ্গে তাদেরই মাটিতে ওই ম্যাচে গোলশূন্য ড্র করেছিলো বাংলাদেশ।

সেই ড্র’য়ে ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে লাল-সবুজ জার্সিধারীদের। এপ্রিল মাসের প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে ছিল ১৮৫তম স্থানে। ২ ধাপ এগিয়ে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা এখন রয়েছে ১৮৩তম স্থানে।

২০২৪ সালের ফেব্রুয়ারির পর র‍্যাংকিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। তখন একমাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় লাল–সবুজের জার্সিধারীরা। ২০২৩ সালে অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচমাস ১৮৩ নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে বাংলাদেশ।

সর্বশেষ র‍্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ভুটান।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।

বাংলাদেশ ২ ধাপ এগোলেও ১ ধাপ পিছিয়েছে ভারত। ১২৬তম স্থান থেকে তারা নেমে গেছে ১২৭তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মালদ্বীপকে ৩-০ গোলে হারালেও লাভ হয়নি, এক ড্র’য়ে ফিফা র‌্যাংকিংয়ে পেছাতেই হলো সুনিল ছেত্রিদের। মালদ্বীপেরও ২ ধাপ অবনমন ঘটেছে। ১৬২ থেকে তারা এখন রয়েছে ১৬৪তম স্থানে।

যথারীতি ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন, লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। তাদের মোট রেটিং পয়েন্ট ১৮৮৬.১৬। একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের রেটিং পয়েন্ট ১৮৫৪, স্পেনকে জায়গা ছেড়ে দিয়ে নিচে, ৩য় স্থানে নেমে আসলো ফ্রান্স। ব্রাজিল রয়েছে আগের ৫ম স্থানেই। রোনারদোর পর্তুগাল ৬ষ্ঠ স্থান থেকে নেমে গেছে সপ্তম স্থানে। নেদারল্যান্ডস উঠলো ৬ষ্ঠ স্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১০

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১২

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৩

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৪

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১৫

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৬

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৮

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৯

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

২০