বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৩ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫৫ রানের সঙ্গে ১০ উইকেট, সিরিজসেরা মিরাজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে করেছেন ১৫৫ রান। আর বল হাতে তুলে নিয়েছেন ১০ উইকেট। এতে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই জয়ে পাকিস্তানিদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়টি একরকম অবিশ্বাস্য ছিল। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর লিটন দাসের সঙ্গে ১৫৬ রানের অনবদ্য এক জুটি করেন মিরাজ। তবে সেঞ্চুরি করতে আক্ষেপ নিয়ে ফিরতে হয় মিরাজকে। ৭৮ রানে আউট হয়ে যান তিনি।

তবে দ্বিতীয় ইনিংসে অবশ্য মিরাজকে মাঠে নামতে হয়নি। তার আগেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই ইনিংসে উইকেটও পাননি ডানহাতি স্পিনার। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান খরচায় ৫ উইকেট শিকার করে রাওয়ালপিন্ডির অনার্সবোর্ডে নাম লেখান মিরাজ।

এর আগে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৫ উইকেট (১+৪) শিকার করেছিলেন মিরাজ। ওই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে করেন ৭৭ রান। দ্বিতীয় ইনিংসে মিরাজ ব্যাটিংয়ে নামার আগেই জয় পায় বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705