বাংলাদেশ, সোমবার, ০৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ এপ্রিল ২০২৩, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আল-নাসরের পরাজয়ের দিনে রোনালদোর হলুদ কার্ড

স্পোর্টস ডেস্ক: সাবেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ যখন আরেকটি শিরোপা জয়ের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় সম্পূর্ণ বিপরীত চিত্র পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। টানা দুটি ম্যাচে জয়বঞ্চিত হয়েই মাঠ ছেড়েছে তার দল আল-নাসর। আগের ম্যাচে ড্র-য়ের পর কোচ রুডি গার্সিয়ার সঙ্গে সম্পর্কে শীতলতা তৈরি হয় এই পর্তুগিজ তারকার। এরপর বরখাস্ত হন গার্সিয়া। এবার মাঠে নেমে হেরেই গেছে সৌদি লিগের শীর্ষে থাকা দলটি। এদিন আরও বড় আক্ষেপে পুড়েছেন রোনালদো। প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে।

এতেই আলোচনা শেষ হয়ে গেলে তেমন কথা ছিল না। রোনালদোরা পরাজিত হয়েছে মূলত লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের বিপক্ষে। বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর প্রসঙ্গ তুলে প্রায়শই তারা রোনালদোর সঙ্গে তার দ্বৈরথকে সামনে টেনে আনছে। এবার মাঠের খেলায়ও তারা রুখে দিয়েছে সাবেক রিয়াল সুপারস্টারকে।
আল হিলালের বিপক্ষে নতুন কোচের অধীনে নামলেও, ভাগ্য বদল হয়নি নাসরের। বিপরীতে ম্যাচে হিলালের সঙ্গে রোনালদোদের পারফরম্যান্সে বেশ ব্যবধান চোখে পড়েছে। প্রথমার্ধে আল নাসরের দখলে ৪৪ শতাংশ বল থাকলেও তারা মাত্র একটি শটই নিতে পারে। অথচ ৭টি শটের মধ্যে ৩টিই গোলের লক্ষ্যে ছিল হিলালের।

এদিন পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন আল নাসরের তারকা স্ট্রাইকার। কেবলমাত্র দ্বিতীয়ার্ধে একটি হলুদ কার্ড রোনালদোকে নজরে এনেছে। বলে হেড দেওয়ার চেয়ে ওই দৃশ্যে পর্তুগিজ তারকাকে ফাউল করায় বেশি আগ্রহী মনে হয়েছে! পেছন থেকে তিনি হিলালের সেই খেলোয়াড়কে টেনে ধরে মাটিতে শুইয়ে দেন। এরপর রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে দ্বিতীয়বার ভাবেননি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ম্যাচের মাত্র ৬ মিনিটে প্রথম সুযোগ পায় আল হিলাল। এর দুই মিনিট পর তারা আবারও গোল মিসের হতাশায় পুড়ে। তবে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগমুহূর্তে পেনাল্টি পায় হিলাল। সেখান থেকে ইদিওন ইগহালো সফল স্পট কিক নিয়ে রোনালদোদের বিপক্ষে লিড এনে দেন।

পিছিয়ে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায়। সমতায় ফিরতে বেশ কিছু আক্রমণও করে তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর পাওয়া হয়নি। উল্টো আবার পেনাল্টি পায় আল হিলাল। এবারও ইগহালোর সফল স্পট কিক। যা তাদের সঙ্গে নাসরের ব্যবধান দ্বিগুণ করে। যদিও এর মাঝে আল নাসরও পেনাল্টি পেয়েছিল। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই সিদ্ধান্ত। শেষ পর্যন্ত তাই হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদের।

এমন পরাজয়ে শিরোপা খোয়ানোর হুমকিতে পড়েছে আল নাসর। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে। অন্যদিকে তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে নম্বর ওয়ানে থাকা আল ইতিহাদ এক ম্যাচ কম খেলেছে। লিগে নাসরের সামনে আর বাকি আছে ৬ ম্যাচ। তাই সেই প্রতিযোগিতায় টিকে থাকতে রোনালদোদের সামনের পথটা একেবারেই মসৃণ নয়!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল হারলো, জীবনটাও গেলো ফুটবলার জুয়েলের

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করলো বাংলাদেশ

নাহিদ রানার ৬ উইকেট

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ

পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ১৯

কয়রায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা

১০

সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার

১২

কেন মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড?

১৩

এটাই আমার শেষ বিশ্বকাপ, স্পেন ম্যাচ যেন শেষ ম্যাচ না হয়: রোনালদো

১৪

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ

১৬

ব্রাজিলের হারে একজনের চোখে কান্না, অন্যজনের উল্লাস

১৭

ব্রেনওয়াশ ও উগ্রপন্থা || রেজওয়ানুল আজাদ নিপুন

১৮

পারলো না মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
error: Content is protected !!