বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: ‌‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ১৫টি সংগঠনের সহযোগিতায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পূলক চক্রবর্তী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, সিডোর পরিচালক শ্যামল বিশ্বাস, ওয়ান স্টপ সার্ভিসের আব্দুল হাই সিদ্দীকি, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, চুপড়িয়া মহিলা সংস্থার মরিয়ম মান্নান, দীপা ঘোষ, জয়া বৈদ্য, যুব কর্মী শ্রেয়া, উর্মী, লিজা, ইডার নির্বাহী পরিচালক আকতার হোসেন, গৌতম সরকার প্রমুখ।

মানববন্ধনে মানবাধিকার সংগঠন স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, সুর্যমুখি, দিশা, সিডো, হেড, রিশিল্পী, সম্প্রীতি এইড ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স, দুর্বার নেটওয়ার্ক, মানুষের জন্য ফাউন্ডেশন, ক্রিশ্চিয়ান এইড, বারসিক, প্রথমআলো বন্ধু সভা, কারিতাস, আরা, আশালোক কেন্দ্র, সৃজনী, এইচআরডিএফ, সিএসও এইচআরডি কোয়ালিশন ও আরা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগসহ জনসচেতনতার প্রতি জোর দিয়ে বলেন, সাতক্ষীরা জেলাতে বাল্য বিবাহ আশংকাজনক হারে বেড়ে গেছে। যা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির কার্যকর ভূমিকা প্রয়োজন।

মানববন্ধনে নারীর উপর সকল প্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারীর উপর যেকোনো ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার আশ্রয়–প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কর্তৃক কঠোর ব্যবস্থা গ্রহণ, নারী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে বিচার নিশ্চিতকরণ, নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে অবহিতকরণ এবং জন- প্রতিরোধ গড়ে তোলা, সংবাদ মাধ্যম গুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশের উদ্যোগ গ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগণ ঘটনার শিকার নারীকে হেয় ও প্রতিপন্ন না করে ঘটনা সংঘটনকারীকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে সহায়তাকরণ, ঘটনার ছবি বা ভিডিওচিত্র প্রকাশ ও প্রচারে দায়িত্বশীল হওয়া ও ওই নারী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া থেকে বাঁচানোর আহবান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০