বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৫ পুলিশসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হেনরি ওকোয়ে, শুক্রবার (২১ এপ্রিল) দেশটির সহিংসতাপূর্ণ ইমো রাজ্যে এ ঘটনা ঘটে বলে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সশস্ত্র গোষ্ঠীগুলো রাজ্যটিতে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনী দপ্তরগুলোতে হামলা চালিয়েছে। এ ধরনের সহিংসতার জন্য দেশটির সরকার বেশিরভাগ সময় নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রাকে (আপিওবি) দায়ী করে থাকে। তবে আইপিওবি এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইমো রাজ্য পুলিশ। তবে রাজ্যটিতে অনেক আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতা চলে আসছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে ব্যাপক ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বন্দুক হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটে। উত্তর-পূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে ও দক্ষিণপূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে রেখেছে।

আইপিওবির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দক্ষিণ-পূবাঞ্চলীয় নাইজেরিয়ায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ অঞ্চলটিতে ইগবো নৃগোষ্ঠীর বসবাস। অঞ্চলটি ১৯৬৭ সালে ‘রিপাবলিক অব বিয়াফ্রা’ নাম নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর তাতে শুরু হওয়া গৃহযুদ্ধ তিন বছর স্থায়ী হয়, যাতে ১০ লাখেরও বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ অনাহারে মারা গিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৩

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৪

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৫

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৬

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৭

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৮

একই জায়গায় আটকে থাকতে চাই না

৯

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১০

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১১

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৪

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৫

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৬

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৭

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৮

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৯

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

২০