বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ পালিত

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

পরে ভূমি সেবা সপ্তাহ সফল করতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি। আরো উপস্থিত ছিলেন, সার্ভেয়ার তারেখ রহমান, ভূমি অফিসের প্রধান সহকারী মোহাম্মদ ওবায়দুল হক, নাজির কাম ক্যাশিয়ার মোঃ শাহিনুর রহমান, অফিস সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান, মো: ফারুক হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা- ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

পরে এক প্রেস ব্রিফিংয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় সাংবাদিকদের বলেন, আগামী ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫ম পর্যায়ে উপজেলার ১৪০টি পরিবারের মাঝে বাসগৃহ ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। একই সাথে তিনি আশাশুনি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০