বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাবসায় জালিয়াতির মাধ্যমে অন্যের সম্পত্তি বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: আদালতে মামলা চলমান অবস্থায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসায় জালিয়াতির মাধ্যমে ডা. খালেকুজ্জামান কর্তৃক অন্যের সম্পত্তি বিক্রি করে দেওয়া প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রামের নাজমুল হোসেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মির্জাপুর বাঁশঘাটা মৌজায় জে এল নং ৮৩, সাবেক দাগ ১৭৩৩, হাল দাগ ৩০৬৯-এ ৬৬ শতক, সাবেক দাগ ১৭৪৮ হাল দাগ ৩১২৫-এ ৬৮ শতক জমি রয়েছে। যা আমার পৈত্রিক সম্পত্তি। যার সি এস মালিক ওমর আলী ও রজব আলীর ওয়ারেশ আমরা। কিন্তু উক্ত সম্পত্তির এস এ রেকর্ড ভুল হওয়ায় সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে দেং ২০১/৯১ নং মামলা চলমান আছে। এছাড়া আমি এবং আমার চাচা ইনতাজ আলী উক্ত সম্পত্তিতে স্বত্ত্ব ও স্বার্থ দখল ব্যবহার বিদ্যমান আছে। হঠাৎ আমরা জানতে পারি ডা. খালেকুজ্জামান তার পিতা আব্দুল মান্নানের একমাত্র সন্তান হিসেবে লাবসা ইউনিয়ন পরিষদের প্যাডে একটি জাল ওয়ারেশ কায়েম সৃষ্টি করে উক্ত সম্পত্তি ৪টি দলিল (যার দলিল নং ৬২৯৮,৬২৯৯, ৬৩০০ ও ৬৩০১) করে অন্যত্র বিক্রয় করে দিয়ে চলে যান।

অথচ শেখ মান্নান মৃত্যুকালে খালেকুজ্জামানসহ আরো তিনপুত্র অহিদুজ্জামান, সফিকুজ্জামান, আতিকুজ্জামান এবং তার স্ত্রী মাশকুরা খাতুনকে ওয়ারেশ হিসেবে রেখে যান।

গত ১৭/৭/২০২৩ তারিখে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম উক্ত ওয়ারেশ কায়েমটি জাল হিসেবে উল্লেখ করে তা বাতিল করে দিয়েছেন।

তিনি বলেন, ডা. খালেকুজ্জামান ওই সম্পত্তি যাদের কাছে বিক্রয় করেছেন তারা উক্ত সম্পত্তির মিউটেশন করার পায়তারা চালাচ্ছে এবং দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এতে বাধা দেওয়ার চেষ্টা করায় আমাকে হত্যা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ নানা হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন খালেকুজ্জামান ও তার ভাড়াটিয়া লোকজন। ওই সম্পত্তির যেন মিউটেশন না হয় এবং তা অবৈধভাবে দখল করতে না পারে, সেজন্য তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১০

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১২

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৪

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৫

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৬

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৭

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৮

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705