বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ জুলাই ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ মুক্তির দিন ঘোষণা

বিনোদন ডেস্ক: দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। ‘অন্তর্জাল’ নামের সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির কথা ছিল।
কিন্তু সিনেমা সংশ্লিষ্টরা শেষ সময়ে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এবার জানালেন নতুন মুক্তির সময়।

রোববার (০৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নির্মাতা দীপংকর দীপন জানান, আসছে সেপ্টেম্বরের আট তারিখ একসঙ্গে বিশ্বের ৫ মহাদেশে মুক্তি পাবে সিনেমাটি।

‘অন্তর্জাল’ সিনেমায় লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। চরিত্রটি দেশের জন্য সর্বাদা নিজেকে নিয়োজিত রাখে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। যার চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবোট নিয়ে কাজ করেন।

এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন এবিএম সুমন, কিটো ভাই মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দারসহ অনেকে।

‘অন্তর্জাল’র চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

২

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৩

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৪

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৫

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৬

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৭

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৮

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

৯

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১০

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১১

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১২

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৩

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৪

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৫

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৬

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৭

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৮

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১৯

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

২০