বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়ির বড় ছেলে মোশাররফ করিম, প্রেমিকা সেতু!

ডেস্ক রিপোর্ট: ‘নাটকে অভিনয় করছেন মোশাররফ করিম’- এ কথা শোনার পর আপনা-আপনি বেড়ে যায় দর্শক কৌতূহল। এবার তিনি কেমন গল্প ও চরিত্র দর্শকের কাছে তুলে ধরবে, তা প্রশ্ন নিয়ে শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা। কারণ একটাই, পরীক্ষিত এই অভিনেতা দর্শক মনোযোগ কেড়ে নেওয়ার আলাদা এক মন্ত্র জানেন।

তাই যখনই শোনা গেল, নন্দিত এই অভিনেতা আছেন ‘ঘরের শত্রু বিভীষণ’ নাটকে, তখন যে জিজ্ঞাসাটা শুরুতে চলে আসে তাহলো- গল্প ও চরিত্র। এবার কোন রূপে আর কী ধরনের গল্পে নিজেকে পর্দায় তুলে ধরতে যাচ্ছেন, সেই প্রশ্নই চলে এসেছে সবার আগে।

রাজধানীর উত্তরায় আপনঘর শুটিং হাউস বিশাল আয়োজনে চলছে। বৃহম্পতিবার সন্ধ্যায় শুটিং সেটে গিয়ে পাওয়া গেল মোশাররফ করিমকে। সকাল থেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন।

সেখানেই কথা হয় তার সঙ্গে। কথায় কথায় মোশাররফ করিম জানালেন, ‘ঘরের শত্রু বিভীষণ’ একটি পারিবারিক গল্পের নাটক। যে পরিবারের বড় ছেলে আমি। বাবা রাজনীতিবিদ। একটি মেয়ের সঙ্গে আমার প্রেম। সেটা নিয়েই বাবার সঙ্গে দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্ব থেকেই নানা ঘটনার জন্ম।’

মোশাররফ করিমের মুখে এ কথা শুনে একটু অবাক না পারা গেল না। প্রশ্ন জাগলো, যে ধরনের গল্প বহু নাটকে দেখা গেছে, তেমন একটি গল্পে অভিনয়ে রাজি হলে কী কারণে?

সে প্রশ্ন করতেই মোশাররফ করিম বিষয় খোলাসা করে বলেন, ‘গল্পের সারমর্ম তুলে ধরতে এমনই শোনাবে, যেভাবে শুরুতে বলেছি। কিন্তু এটা বোঝা যাবেনা, এই গল্পে কতগুলো লেয়ার আছে এবং সেই সব লেয়ারের ঘটনাগুলো দর্শক মনে কতটা ছাপ ফেলবে। এক কথায়, পুরো নাটকটি দেখলেই সবার কাছে স্পষ্ট হবে, ‘ঘরের শত্রু বিভীষণ’ অন্যান্য নাটক থেকে ঠিক কতটা আলাদা।’

 

মোশাররফ করিমের বাবার চরিত্রে অভিনয় করছেন নাট্যজন মামুনুর রশীদ। যে চরিত্রটা অনেক গুরুত্বপূর্ণ, তবে জটিল। তিনি জানালেন, এটি পারিবারিক গল্প হলেও পরিবারের একের সঙ্গে অন্য দ্বন্দ্ব সব সময় লেগেই থাকে। মারামারি কাটা-কাটি না থাকলেও ভেতর ভেতর সবাই একে অন্যে সঙ্গে জড়িয়ে যায়। সেগুলো সামাল দিতে হয় আমাকেই।’

বর্তমানে টেলিভিশনে ধারাবাহিক নাটক সংখ্যা আগের থেকে অনেকটাই কম। টিভিতে ধারাবাহিক নাটক কমে যাওয়ার কারণ হিসেবে বাজেট সংকটকে দায়ী করলেন নাট্যজন মামুনুর রশীদ। সেই সঙ্গে ধারাবাহিক নাটকে বাজেট বাড়ানোরও দাবি করেন তিনি।

তার কথায়, ‘এখন যে ধারাবাহিক নাটকগুলো হচ্ছে সেগুলোর বাজেট এতো কম যে নানা রকম আপোষের মধ্যে দিয়ে কাজ করতে হয়। এছাড়া শিল্পীদের পারিশ্রমিক, প্রডাকশনসহ সব কিছুর খরচ বেড়েছে কিন্তু সে অনুযায়ী বাজেট বাড়েনি। ভালো বাজেট না থাকলে ভালো নাটক উপহার দেওয়া সম্ভব নয়। তাই যারা নাটক বানাচ্ছেন তাদের বাজেটের দিকেও খেয়াল রাখতে হবে।

নাটকের মোশাররফ করিমের প্রেমিকা চরিত্রে অভিনয় করছেন রেজমিন সেতু। এবারই প্রথম তিনি মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করছেন। নাটকের চরিত্র নিয়ে তিনি জানালেন, ‘প্রথমবার মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। অভিজ্ঞতা দারুণ। তিনি যতক্ষণ শুটিংয়ে থাকেন সবাইকে মাতিয়ে রাখেন।’

দর্শকদের আগ্রহে এরইমধ্যে নাটকটি ১০০ পর্ব অতিক্রম করেছে। নাটকটি নিয়ে আরও আশাবাদী নির্মাতা সাজিন আহমেদ বাবু।

মোশাররফ করিম, মামুনুর রশীদ ও রেজমিন সেতু ছাড়াও এতে আরও অভিনয় করছেন এনিলা তানজুম, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর, আল মনসুর, সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য, রিমি করিম, রোবেনা রেজা জুঁই, শহীদুল্লাহ সবুজ, মিলি মুন্সি, উজ্জ্বল মাহমুদ, আমানুল হক হেলাল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!