বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ জানুয়ারি ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

স্পোর্টস ডেস্ক: বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। বিপিএলেও দারুণ ফর্মে আছেন তিনি। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি এই ডানহাতি ফাস্ট বোলার।

আসলে গত ২০২৪ সালজুড়েই দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন। এবার তার পুরস্কার পেলেন তিনি। জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা একাদশে। সীমিত ওভারের ক্রিকেটে ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন এই ২৯ বছর বয়সী পেসার।

শুধু ওয়ানডে কেন, গত বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও দারুণ ফর্মে ছিলেন তাসকিন। সবমিলিয়ে ৩৪ ইনিংসে বল করে নিয়েছেন ৬৪ উইকেট। বাংলাদেশের হয়ে গত বছর এত উইকেট আর কেউ পাননি।

উইজেডেনের বর্ষসেরা একাদশে তাসকিন ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটার জায়গা পাননি। একাদশে আধিক্য রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। তারা হচ্ছেন- পাথুম নিশাঙ্কা (৬৯৪ রান), কুশল মেন্ডিস (৭৪২ রান) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৬ উইকেট ও ৮৭ রান)।

একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব (৫১৫ রান ও ৫ উইকেট) এবং বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি (১৫ উইকেট)। আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই (৪১৭ রান ও ১৭ উইকেট) এবং আল্লাহ গজনভর (২১ উইকেট)। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড (৪২৫ রান ও ২ উইকেট) ও কেসি কার্টি (৫৬০ রান)। আর আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (২৮৬ রান ও ৪ উইকেট)।

তবে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া, রানার্সআপ ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউই।

উইজডেনের বর্ষসেরা একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, আল্লাহ গজনফর, তাসকিন আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১০

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১১

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১২

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৩

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৪

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৬

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৭

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৮

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৯

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

২০