বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন: জায়েদ খান

বিনোদন ডেস্ক: নানা কর্মকাণ্ডেই আলোচনায় থাকেন জায়েদ খান। সম্প্রতি ‘ডিগবাজি’ দিয়েও হয়েছেন ভাইরাল।

এবার তিনি বরিশালে নাচ-গান ও ডিগবাজি দেখালেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে বরিশালের অশ্বনী কুমার হলে ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েদ খান। যেখানে তার সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা আঁচল আঁখি, অভিনেত্রী আনিকা কবির শখ ও মৌসুমী হামিদ।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর নিজ কণ্ঠে গান পরিবেশন ও নেচে দেখান জায়েদ খান। দিয়েছেন ডিগবাজিও।

এ সময় জায়েদ বলেন, আজ আমার দুবাইতে যাওয়ার ফ্লাইট ছিল। সেটি বাতিল করেছি ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্টে বরিশালে আসার নিমন্ত্রণে। এর একটাই কারণ, আমার বাড়ি বরিশালে। এখানে এসে মনে হয়নি যে তারকা হিসেবে এসেছি। এটি আমার জন্মভূমি, আমার মাটির টান। আমার বাড়ি পাশেই পিরোজপুরে। এখানে এসে আনন্দ ভাগাভাগি করতে পেরেছি সেজন্য খুব খুশি।

বরিশালের মেয়ে বিয়ে করবেন কি-না এমন প্রশ্নে জায়েদ খান বলেন, বরিশালের মেয়েরা অনেক সুন্দরী। কিন্তু বিয়ে করলেই তো আমার স্ট্যান্ডার্ড কমে যাবে। কয়েকদিন পরেই করি। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই বিবাহিত, একমাত্র আমি ব্যাচেলর। আমি গর্ববোধ করি, সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন।

প্রসঙ্গত, চলতি বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হলো জায়েদ খানের আচমকা ডিগবাজি। প্রথমে অদ্ভুতুড়ে ঠেকলেও নায়ক এখন এটাকে নাচের নিয়মিত মুদ্রায় পরিণত করেছেন। যদিও নাচের মুদ্রা ভুলে গিয়ে ডিগবাজি দিয়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!