বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

ডেস্ক রিপোর্ট: অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী শাকিব খানের ‘তুফান’-এর মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছেও নতুন করে আলোচনায় আসেন। এবার তার ব্যক্তিজীবন নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। টলিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরেই কালিম্পংয়ে হতে পারে তার বিয়ের আয়োজন।

তবে মিমির হবু বর কে, তা নিয়েই কৌতূহল সবচেয়ে বেশি। গুঞ্জন রয়েছে, পাত্র বিনোদন জগতের কেউ নন। তিনি একজন নৌসেনা কর্মকর্তা, নাম সিদ্ধার্থ। যদিও এ বিষয়ে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।

বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে নতুন সিনেমাটির।

এর মধ্যেই বিয়ের খবর ঘিরে মিমির ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এখন দেখার বিষয়, গুঞ্জনের সত্যতা নিয়ে কবে মুখ খোলেন অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১০

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১১

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১২

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৩

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৪

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৫

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৬

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৭

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৮

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৯

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!