
ডেস্ক রিপোর্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো সাতক্ষীরার সংবাদপত্র জগতের পথিকৃৎ ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রয়াত সভাপতি জিএম নূর ইসলামকে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের লেকভিউতে তার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে তার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন অতিথিবৃন্দ।
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি আয়োজিত এই শোকসভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে জিএম নূর ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, দৈনিক সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্লা, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার বিউটি, প্রফেসর আবু নছর, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই ইলাহী, প্রয়াত জিএম নূর ইসলামের বড় ছেলে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, শ্যামনগরের বিএনপি নেতা মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি ফারহা দীবা খান সাথী, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, শেখ শফিক-উদ-দৌলা সাগর, নাগরিক নেতা আলি নুর খান বাবলু, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার শামস ইসতিয়াক শোভন, কবি হায়দার আলী প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়।
মন্তব্য করুন