
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন। এ সময় জাকিরসহ উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ, কর্মসূচি সফল করা এবং সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন