বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তিতে থাকা ঘরবাড়ি ভাঙচুর, হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি নেতা।

শনিবার ‌দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম।

লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম জানান, তালা মৌজার ৮৯ নম্বর জেএলের সাবেক ৩৭৮ ও হাল ৫১৪ দাগের ১২.১২ শতক পৈত্রিক সম্পত্তি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বিগত সরকারের আমলে স্থানীয় সরদার জাকিরের নেতৃত্বে সম্পত্তিটি দখলের অপচেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে এসএ রেকর্ডীয় ওয়ারেশ দাবি করে সৈয়দ আবু নছুর নামে এক ব্যক্তি আদালতে বাটোয়ারা মামলা দায়ের করলেও বিজ্ঞ আদালত তা খারিজ করে দেন। এরপর থেকে তারা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, শনিবার সকালে হাজরাকাটি গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মো: নুরুল ইসলাম ভাড়াটে বাহিনী নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তিতে বেআইনিভাবে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে শহীদুল ইসলামের ছোট ভাই যুবদল নেতা জাহিদুল ইসলাম লাল্টু, ছেলে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: সাইফুল ইসলাম ও বড় বোন তহমিনা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই পুনরায় ভাঙচুর চালায়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিএনপি নেতা আরো বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করার কারণে আমরা চরম নির্যাতনের শিকার হয়েছি, আমার বিরুদ্ধে ৬টি রাজনৈতিক মামলা পর্যন্ত দায়ের হয়েছিল। আওয়ামী লীগ আমলেও যে জমি দখল করা সম্ভব হয়নি, বর্তমানে কতিপয় নেতার ইন্ধনে সেই জমি নূরুল ইসলাম প্রকাশ্যে পুলিশ প্রশাসনের সামনে দখল করে নিচ্ছে।

এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সুরক্ষার ব্যবস্থা না করে আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেয় বলেও জানান তিনি।

বর্তমানে ভূমিদস্যু দখলদার চক্রের অব্যাহত হুমকি-ধামকিতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে, পৈত্রিক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১০

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১২

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৩

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৪

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৫

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

২০
error: Content is protected !!