বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

oplus_0

ডেস্ক রিপোর্ট: সকলকে শোক সাগরে ভাসিয়ে চির নিদ্রায় শায়িত হলেন ​দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম।

​শনিবার জোহরের নামাজের পর সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে কামালনগর কবরস্থানে দাফন করা হয়।

তার জানাযায় হাফেজ মাসুম বিল্লাহর ইমামতিতে শত শত মানুষ অংশ নেন।

​প্রিয় সহকর্মীকে হারিয়ে স্তব্ধ সাতক্ষীরার সাংবাদিক সমাজ ও ব্যবসায়ী মহল। জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় পরম শ্রদ্ধায় অশ্রুসিক্ত বাক্যে মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এই সংক্ষিপ্ত শোকসমাবেশে অংশ নিয়ে মরহুমের জীবন ও কর্মের ওপর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শফিউল ইসলাম খান, সাংবাদিক আব্দুল বারি, দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক মো. সাখাওয়াতউল্যাহ, অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার, নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, সাংবাদিক আমিরুজ্জামান বাবু, মোহাম্মদ জিল্লুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, মেহেদী হাসান শিমুল, এম ইদ্রিস আলী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম মহিদার রহমান, সাবেক কাউন্সিলর শফিক-উদ-দৌলা সাগর, সাংবাদিক সিরাজুল ইসলাম ও আতিয়ার রহমানসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের গুণীজনেরা।

​পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ফুসফুসে বাতাস প্রবেশের বিরল ও জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের জরুরি পরামর্শে অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে রাজধানী ঢাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধিদল তাঁর ফুসফুসে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছিলেন। অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যার দিকে হঠাৎ তীব্র খিঁচুনি ওঠে। মুহূর্তের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

​দীর্ঘ পেশাগত জীবনে শেখ আব্দুল আলীম ছিলেন এক আপসহীন ও সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠতার প্রতীক। দৈনিক পত্রদূতের পাশাপাশি তিনি দৈনিক সদ্যখবর, দৈনিক কাফেলা ও দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা পরিচালনা করেছেন। শুধু কলম হাতেই নয়, সাধারণ ও দরিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসায় নীরবে-নিভৃতে নিঃস্বার্থ সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তিনি অর্জন করেছিলেন মানুষের অফুরন্ত ভালোবাসা।

​তাঁর এই আকস্মিক প্রয়াণে পুরো সাতক্ষীরা জুড়ে এক গভীর শোকের কালো ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্যকরী সদস্য এবং ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির কর্ণধারের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোক প্রকাশ করে শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সকল ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতি।

​সাংবাদিক শেখ আব্দুল আলীমের এই অকাল প্রয়াণে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরার সুশীল সমাজ, ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক-কর্মচারীবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১০

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১১

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১২

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৫

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৬

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৭

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

১৮

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১৯

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

২০
error: Content is protected !!