
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। এতে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্প পরিদর্শন করেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আজিজী, সমাজসেবক আজিজুর রহমান মোল্লা, আব্দুল মজিদ ঢালী, ফাউন্ডেশনের সদস্য নাসির উদ্দিন, নাজমুল ইসলাম, বাবলুর রহমান, ইয়াসিন ঢালী, জাহাঙ্গীর আলম ঢালী প্রমুখ।
মন্তব্য করুন