বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দুই ব্যক্তি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মো. আবু হাশেম ও তালার আলাদিপুর গ্রামের আব্দুল আজিজ শিকারী এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, তালা উপজেলার ১০৭নং ডাংগা নলতা মৌজার বিআরএস ৪২নং খতিয়ানের ১০৯নং দাগে ০.৩১০০ একর জমি রয়েছে। আবু হাশেম ক্রয়সূত্রে এবং আব্দুল আজিজ শিকারী পৈতৃকসূত্রে জমিটি ভোগদখল করে আসছেন। বর্তমানে ওই জমিতে তারা ধান চাষ করেছেন।

তাদের অভিযোগ, আলাদিপুর গ্রামের এলাহি বক্স শিকারীর ছেলে আব্বাস আলী শিকারী ওই জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন।

এছাড়া আব্বাস আলী শিকারী কথিত একটি দলিল দেখিয়ে বিভিন্ন স্থানে তাদের হয়রানি করছেন বলেও অভিযোগ করেন আবু হাশেম ও আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে তারা জমি দখলের চেষ্টা ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক আব্বাস আলী শিকারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!