
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট যন্ত্রশিল্পী নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা করেছেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় নয়ন ভট্টাচার্যের হাত ভেঙে যায়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, নয়ন ভট্টাচার্য সংগঠনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও গুণী যন্ত্রশিল্পী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি, যেন তিনি শিগগিরই সুস্থ হয়ে আবার সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারেন।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, সহ-সভাপতি গুলশান আরা, শেখ মুশফিকুর রহমান মিল্টন ও রিক্তা মন্ডল; সম্পাদকমণ্ডলীর সদস্য প্রতাপ কুমার সরদার, তুষার কুমার মিত্র, মিঠুন দেবনাথ, সুজন কুন্ডু এবং তনয়া তাহরিন মেধা শায়নী; কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না; সদস্য সমরেশ কুমার দাস এবং নির্বাহী কমিটির সদস্য পরিতোষ রায় চৌধুরী, সুকুমার দাস বাচ্চু, আতিকুর রহমান জাকু, সুশংকর রায়, মামনি বিশ্বাস, কেয়া চৌধুরী, রওনক-ই আহমেদ প্রাপ্তি, হাসিবুল হাসান রোহান ও মিতু মন্ডল।
এদিকে, জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ শনিবার নয়ন ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা তাঁর প্রতি সমবেদনা জানান ও দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন