বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

ডেস্ক রিপোর্ট: সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোকে বিধ্বস্ত করে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পয়েন্টের হিসেবে ছুঁয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে শুরুর ৩৫ মিনিটের মধ্যেই তিন গোল দিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় হোসে মরিনহোর দল।

এই জয়ে লিগের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জয় তুলে নিল লস ব্লাঙ্কোরা। ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সের ভেতর আলভারো কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, আর সেখান থেকে ভায়েকানো গোলরক্ষক এমিল অউদেরোকে পরাস্ত করতে কোনো ভুল করেননি এই ফরাসি ফরোয়ার্ড। এর ঠিক তিন মিনিট পর সতীর্থ কারেরাসকে দিয়ে গোল করান এমবাপ্পে।

তার নিখুঁত পাস থেকেই ডি-বক্সে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের তরুণ ফুলব্যাক। বিরতির ১০ মিনিট আগে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত কাট-ব্যাক থেকে ঠাণ্ডা মাথার দারুণ শটে দলের তৃতীয় গোলটি এনে দেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। প্রথমার্ধের শেষদিকে এমবাপ্পের জোরালো একটি শট পোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান আর বাড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সের্হিও কামেলো এক গোল পরিশোধ করে ভায়েকানোকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও যোগ করা সময়ে (ইনজুরি টাইম) নিজের দ্বিতীয় ও ম্যাচের শেষ গোলটি করেন এমবাপ্পে।

চলতি লা লিগায় এটি তার ষষ্ঠ গোল। এই জয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে ঘরের মাঠে শেষ ১৫ ম্যাচের ১৪টিতেই জয় তুলে নেওয়ার ধারা বজায় রাখল মাদ্রিদের ক্লাবটি। এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে স্পর্শ করলেও রবিবার লেভান্তের বিপক্ষে জয় পেলে আবারও তিন পয়েন্টের ব্যবধানে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ থাকছে বার্সার সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১০

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১১

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১২

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৩

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৪

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৫

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৬

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৭

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৮

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৯

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!