বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজের বিশেষাঙ্গ কেটে ফেললেন প্রবাস ফেরত যুবক!

ডেস্ক রিপোর্ট: নিজের বিশেষ অঙ্গ নিজেই কেটে ফেলেছেন মো. মহিদুল শেখ (২৫) নামে প্রবাস ফেরত এক যুবক। সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের সালথায় উপজেলার আটঘর ইউনিয়নের সুলমানসেন গ্রামে এ ঘটনা ঘটে।

ম‌হিদুল ওই গ্রামের মৃত কুসেই শেখের ছেলে। তবে ঠিক কী কারণে তিনি এই কাজ করেছেন তা সঠিকভাবে কেউ বলতে পারেননি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড় ভাই জাহিদ শেখ জানান, মহিদুল দীর্ঘদিন সৌদি আরবে ছিল। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গত ৩ মাস আগে দেশে ফিরে আসে। বাড়িতে আসার পরও সে মানসিকভাবে অসুস্থ ছিল।

তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মহিদুল নিজের ঘরে ডাক-চিৎকার শুরু করে। এ সময় পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখতে পায়, সে নিজের বিশেষ অঙ্গ নিজেই কেটে ফেলেছে। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘর ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, ছেলেটা কী কারণে তার নিজের বিশেষ অঙ্গ নিজেই কেটে ফেলেছে তা এখনো জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ঘটনাটি শুনেছি। ওই যুবক নিজেই তার বিশেষ অঙ্গ কেটে ফেলেছে। তবে কেন বা কী কারণে তিনি এ কাজ করেছেন তা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০