বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।
এছাড়া আটকে পড়েছেন অনেকে। আহতদের অনেকের অবস্থা গুরুতর এবং তাদের অনেকে এখনও মাটির নিচে চাপা পড়ে আছেন।

এই ভূমিধসের ঘটনায় দেশটির মেডেলিন এবং কুইবডো শহরের মাঝে সংযোগকারী সড়কও বন্ধ হয়ে গেছে। যে কারণে উদ্ধার তল্লাশি কার্য চালাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের।

স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে দেশটির মেডেলিন এবং কুইবডো শহরে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে।

রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এছাড়া ভূমিধসের ঘটনায় বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলেও দেখানো হয়েছে সার্বিক অবস্থা।

সেসব ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, ধসে পড়া কাদামাটি ও পাথরের স্তুপের নিচে বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে আছে।

এদিকে ভূমিধসের পরই এক্সবার্তায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘এই ট্র্যাজেডিতে ৩৩ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ওই অঞ্চল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট অনুসারে নিহতদের বেশিরভাগই শিশু। ’

আটকে পড়া লোকদের জন্য অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো প্রোতো চোকোও ভূমিধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি কলম্বিয়া জুড়ে ব্যাপক খরা চলছিল। দেশটির আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী অঞ্চল এবং আমাজন রেইনফরেস্টে ভারীর বৃষ্টির পূর্বাভাস দিয়ে সবাইকে সতর্ক করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!