বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে বলেন মোদী

নিউজ ডেস্ক | ‘শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার (শেখ হাসিনার) অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।’ ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে ড. ইউনূসকে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের বিষয় নিয়ে শনিবার (৫ এপ্রিল) দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব জানিয়েছেন, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। (বৈঠকে) অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাকালীন শেখ হাসিনার আপনার (ড. ইউনূস) প্রতি অসম্মানজনক আচরণ করতে দেখেছি আমরা। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।’

সেই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও ইতিবাচক ছিলেন মোদী। তাই তিনি বিশ্বাস করেন, হাসিনার বিচার দেখতে পাবেন এই বাংলার মাটিতেই।

শফিকুল আলম ফেসবুকে লেখেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি অধ্যাপক ইউনূস উত্থাপন করলে তখন ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব।

তিনি জানান, বৈঠকে এটা বেশ স্পষ্ট ছিল যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায় ভারত। নরেন্দ্র মোদী বৈঠকে অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়।

অধ্যাপক ইউনূসও সাম্প্রতিক সময়গুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চাই। তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

২

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

৩

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

৪

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

৫

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

৬

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

৭

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৮

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

৯

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

১০

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

১১

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১২

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

১৩

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১৪

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

১৫

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৬

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

১৭

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১৮

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৯

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

২০