বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৭ নভেম্বর ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবির ক্যাডার হাসানের নেতৃত্বে জমি দখলের অভিযোগ!

ডেস্ক রিপোর্ট: শিবির ক্যাডার হাসানুর রহমান হাসান ওরফে মিনিস্টার হাসানের বিরুদ্ধে কমান্ড স্টাইলে রাতারাতি গাছ কেটে ঢালাই দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে।

আলোচিত এই হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, নারী কেলেঙ্কারী, নাশকতার ঘটনায় সাতক্ষীরা সদর থানা, পাবনা সদর থানা ও পাটকেলঘাটা থানায় অন্তত ৯টি মামলা রয়েছে।

হাসানুর রহমান হাসান সাতক্ষীরা জেলার তালা উপজেলা ছাত্র-শিবিরের সাবেক সাধারণ সম্পাদক।

রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসানের নেতৃত্বে ৫-৬টি মোটর সাইকেলযোগে একদল সন্ত্রাসী সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক মোঃ আলমঙ্গীর কবিরের পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের বাড়ির পৈত্রিক জমিতে মহড়া দিয়ে বিভিন্ন গাছ-গাচাছি কেটে ফেলে। এসময় পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তাদেরকে হত্যার হুমকি দিয়ে সরিয়ে দেয় তারা। এঘটনায় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তৈলকুপি গ্রামের আরশাদ গাজীর ছেলে খায়রুলকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে শিবীর নেতা হাসান আরও বেপরোয়া হয়ে উঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশ চলে আসার পরপরি রাত ৯টা থেকে গভীররাত পর্যন্ত লোকজন ও মিস্ত্রি দিয়ে রাতারাতি ওই জমি ঢালায় করে জবর দখলে নেয় সে।

এদিকে ঘটনার সময় তাৎক্ষণিক জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক মোঃ আলমঙ্গীর কবির ও তার ছোট ভাইয়ের শ্যালক পেস্টি বেঙ্গল লিঃ কোম্পানির সিনিয়র সেলস্ রিপ্রেজেন্টটিভ মোঃ সাগর হোসেন সাংবাদিকদের নিকট ঘটনাটি জানায়।

জানা গেছে, সম্প্রতি নাশকতা মামলায় জেলা হাজত থেকে জামিনে বের হয়ে হাসান আবারও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় তার নেতৃত্বে সংগঠিত হচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড।

এলাকাবাসীর অভিযোগ, শিবির ক্যাডার হাসান ২৮ অক্টোবর ঢাকার জামায়াতের মহাসমাবেশে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে যোগদান করে।

এদিকে, জমি দখলের ঘটনায় সোমবার জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক মোঃ আলমগীরের পিতা লিয়াকাত গাজী হাসানসহ তার বাহিনীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় অভিযোগ দাখিল করেছেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, রাতে দুই বার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তাদের একজনকে ধরে নিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। এই জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

১

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

২

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৩

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

৫

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

৬

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

৭

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

৮

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

৯

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১০

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১১

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১২

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১৩

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১৪

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১৫

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

১৭

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৯

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

২০