বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাসকিন

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটে ভর করেছিল একরাশ বিতর্ক। দলের দুই নির্ভরযোগ্য তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মাঝে দ্বন্দ্বের খবর বিশ্বকাপের আগেই দেশের গণমাধ্যমের শিরোনাম হয়ে যায়। বড় রকমের সেই বিতর্কের চাপ মাথায় নিয়েই বিশ্বকাপ খেলতে হয়েছে বাংলাদেশকে। মাঠের বাইরের চাপ আর মাঠের পারফর্ম্যান্স কোনটাই বাংলাদেশের পক্ষে ছিল না এই পুরো আসরে।

পুরো বিশ্বকাপে বারবারই খেলোয়াড়দের কাছে প্রশ্ন ছিল তামিম এবং সাকিবের এই ইস্যুকে কেন্দ্র করে। গতকাল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের পর দলের পেস বোলার তাসকিনের কাছেও প্রশ্ন করা হয় তামিম এবং সাকিব ইস্যুতে। খোলা মনে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তাসকিন আহমেদ।

ম্যাচ শেষে মিক্স জোন সাকিব-তামিম ইস্যু নিয়ে তাসকিন বলেন, ‘খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলা ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটাই ভালো। কোনো ঝামেলা-ই ভালো না।’

পুনের মাঠে একেবারেই ভাল করতে পারেননি বোলাররা। মিচেল মার্শ একাই করেছেন ১৭৭ রান। এর ব্যাখ্যাও দিলেন তাসকিন, ‘ব্যাটিং উইকেটে আমরা যথেষ্ট রান না করায় আমাদের খানিকটা কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছে প্রতিপক্ষরা। যখন থিতু হয়ে গেছে তখন আবার মেরে খেলছে। যদিও আমরা আরও একটু ভালো করতে পারতাম।’

অবশ্য নিজের বোলিং খুব খারাপ ভাবতে নারাজ তাসকিন, ‘ভারতে খেলে কেউ যদি ছয় কিংবা সাড়ে ছয় ইকনোমিতে ১০ ওভার শেষ করতে পারে এটা খুব ভালো। আমার কাছে মনে হলো। ভালো করতে পারিনি, সামনে আবার চেষ্টা করতে হবে। কারণ আশা করা ছাড়া তো কিছুই নেই জীবনে। না পারলে আবার চেষ্টা করতে হবে এই আরকি।’

বাংলাদেশ ম্যাচ জিতলে বোলারদের নিয়ে এতসব কথা হতো না বলেন জানান তাসকিন, ‘এটাও হতে পারে। যদি আমরা জিততাম এসব কোনো প্রশ্নই হতো না। হারার কারণে চোখে পড়ছে বেশি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!