বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদ আয়োজিত জুলুসে হাজারো মানুষ অংশগ্রহণ করে।

উপজেলার হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদ থেকে সকাল ৮টায় জুলুস বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।

পরে ঈদগাহ ময়দানে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলুস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সমশের ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

মাহফিলে হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শংকরকাটি জামে মসজিদের পেশ ইমাম ও রামনগর কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার প্রভাষক আব্দুল বারী, শেখ মোস্তাক আহমেদ, রামনগর কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাও. কারী সোহরাব হোসেন, মাও. জি.এম হাসানুজ্জামান প্রমুখ।

বক্তারা আরো বলেন, প্রিয় নবীজি (সা.) এর শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ শামসুদ্দিন।

এদিকে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে শ্যামনগর থানা পুলিশ ও প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!