বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ জানুয়ারি ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় তীব্র শীতে স্থবির জনজীবন, বেড়েছে রোগ বালাই

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। পৌষ মাসের শেষভাগে এসে প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

গত কয়েক দিনের তীব্র শীতে শিশু ও বয়স্কদের শীতজনিত রোগ-বালাই বাড়েছে। গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের প্রকোপে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। তিন দিন ধরে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডায় জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে তাদের।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পৌরসভা, কপিলমুনি, বাকা বাজার ও চাঁদখালীসহ বিভিন্ন স্থানে কম দামের গরম কাপড়ের দোকান বসেছে। এসব দোকানে নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন।

ফুটপাতের দোকানি সোহেল জানান, তার দোকানে সাধারণত স্বল্প আয়ের মানুষ আসেন। চা বিক্রেতা রজনী বলেন, বড় দোকানের তুলনায় এখানে কম দামে কাপড় পাওয়া যায়। তাই এই ফুটপাতই আমাদের ভরসা।

এদিকে শীতের কারণে ঠান্ডাজনিত রোগ বাড়ছে।

কৃষক রফিকুল জানান, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে মাঠের কাজ বন্ধ। ফসলের বীজতলা লালচে হয়ে যাচ্ছে। যদি শৈত্যপ্রবাহ আরও কিছুদিন চলতে থাকে, তবে ফসলের বড় ক্ষতি হতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০