বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ জানুয়ারি ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন বছরের শুরুতেই কাছাকাছি ইয়াশ-তটিনী!

বিনোদন ডেস্ক | মারুফ হোসেন সজীব, একজন নাট্যকার, কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা। মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো’কে নিয়ে ‘বিলোপ’ নাটক নিজের রচনায় ও নির্দেশনায় নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।

এরপর তার নির্মিত নাটকের মধ্যে দর্শকপ্রিয়তা পায় ‘বাবুই পাখির বাসা’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘ভালো মানুষ’, ‘হাসি’, ‘নুসাইবা’, ‘কুমিরের দরজা’, ‘আজকাল তুমি আমি’, ‘আমি এখানেই থাকবো’ ইত্যাদি।
ইংরেজি নতুন বছরের জন্য সজীব সময়ের আলোচিত দর্শকপ্রিয় জুটি ইয়াশ-তটিনী’কে নিয়ে নির্মাণ করেছেন ‘কাছাকাছি দুইজন’ শিরোনামের একটি নাটক। এর আগে সজীব ইয়াশ রোহানকে নিয়ে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটক নির্মাণ করেছিলেন। ‘কথা বন্ধু’ গেল বছরের শুরুর দিকে প্রচারিত হয়েছে। আর ‘খুশী’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে।

‘কাছাকাছি দুইজন’ নাটকের গল্প ও চিত্রনাট্য মারুফ হোসেন সজীবের। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, নির্মাতা মারুফ হোসেন সজীবের চেয়ে নাট্যকার বা লেখক মারুফ হোসেন সজীবকে আমার বেশি ভালোলাগে। নিঃসন্দেহে এটাও সত্যি যে একজন নির্মাতা হিসেবেও তিনি দারুণ। তবে আবারও বলতে হয় আমি তার লেখা খুব পছন্দ করি, তার স্ক্রিপ্ট আমার ভীষণ পছন্দ। যে কারণে সজীব ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা হয় অনেক স্ক্রিপ্ট নিয়ে গল্প নিয়ে।

এই অভিনেতা বলেন, ক্রিয়েটিভিটির জায়গা থেকেই আমরা গল্প নিয়ে নানান ধরনের আলোচনা করে থাকি। কাছাকাছি দুইজন নাটকের গল্পটাও খুব সুন্দর। আমার ভীষণ ভালোলেগেছে। আর তটিনী আমার ভালো একজন বন্ধু, তার অভিনয়ও আমার ভীষণ ভালোলাগে। সে শতভাগ মনোযোগ দিয়েই কাজ করার চেষ্টা করে।

তানজিম সাইয়ারা তটিনী বলেন, প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালোলেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তার সঙ্গে অভিনয় করতে। কাছাকাছি দুইজন নাটকটির গল্পটা সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে, আশা করছি দর্শকের ভালোলাগবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০