বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৮ জানুয়ারি ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডন যাত্রাকালে দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট: চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু বার্তা দিয়ে গেছেন।

এসময় বিএনপি চেয়ারপারসন দেশের সব মানুষ যেন ভালো থাকে সে কামনা করেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বিদায় দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ৬ বছর আটক করে রাখা হয়৷ এ সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম তাকে বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি।

মির্জা ফখরুল আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, দেশনেত্রী খালেদা জিয়া সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য আজকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আমাকে বলেছেন, আপনি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলবেন—দেশবাসী যেন আমার জন্য দোয়া করে।

কোনো রাজনৈতিক বার্তা দিয়েছেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক বার্তা বলতে তিনি দেশের মানুষের ভালো থাকার কামনা করেছেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705