বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় দুইটি স্বর্ণের বারসহ মোসাঃ শিউলী আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক মোসাঃ শিউলী আক্তার (২৩) সাতক্ষীরা শহরতলীর তালতলা গ্রামের মোঃ জুবায়ের এর স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল বাঁকাল চেকপোস্ট সংলগ্ন স্থানে অবস্থান গ্রহণ করে। এ সময় ইজিবাইকযোগে খুলনা রোড মোড় হতে ভোমরা সীমান্ত এলাকার দিকে যাওয়ার সময় বাঁকাল চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিজিবির মহিলা সদস্যরা শিউলী আক্তারকে ইজিবাইক থেকে নামিয়ে তল্লাশী করে তার নিকট ০২টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম এবং ৬২ লক্ষ ৯৩ হাজার ৮১০ টাকা।

পরে আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০