বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর প্রাক্কালে ১৬৮ ক্যারেট ভর্তি ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ পূর্বক বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়।

বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান জানান, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ থেকে ৩৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করে শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১০

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১১

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১২

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৪

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৫

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৬

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৭

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৮

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৯

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

২০
error: Content is protected !!