বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা ল’ কলেজের আয়োজনে এম.এ গফ্ফার হলে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা ল কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোসলেম, মরহুম শামছুল হক (২) এর ছেলে মো. শফিকুল ইসলাম খোকন, মরহুম এম এ গফফার সাহেবের ছেলে অ্যাডভোকেট আহসান হাসিব মুন্না, মরহুম সাত্তার সাহেবের মেয়ে শামীমা পারভীন ডেইজি, প্রয়াত অরুণ ব্যানার্জীর স্ত্রী অনন্যা ব্যানার্জি, মরহুম মোস্তাক আহমেদের ছেলে অ্যাডভোকেট শেখ মো. ফারুক ও প্রভাষক অ্যাডভোকেট হাসনা হেনা খানের ছেলে বিথার রবিউল খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকবৃন্দের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু সাঈদ, অ্যাডভোকেট মোঃ আকবর আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আজহারল ইসলাম, অ্যাডভোকেট নুরুল আমিন, কলেজের প্রভাষক অ্যাডভোকেট শহীদ হাসান বাবু, অ্যাডভোকেট আ কা ম সামসুদ্দোহা খোকন, অ্যাডভোকেট জিএম আনিসুর রহমান, সাতক্ষীরা ল কলেজের ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন এসকে এম আবু রায়হান, দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, দেলোয়ার হোসেন, আবুল হাসান, সাতক্ষীরা ল কলেজের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট প্রণব কুমার সরকার, অ্যাডভোকেট ফজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা ল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এম.এ গফ্ফার, প্রতিষ্ঠাকালীন উপাধ্যক্ষ শেখ সামছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এড. এস.এম হায়দার, প্রভাষক সামছুল হক (১), প্রভাষক শামছুল হক (২), প্রভাষক শেখ মোস্তাক আহমেদ, প্রভাষক আব্দুর রহিম, প্রভাষক মুনছুর আহমেদ, প্রভাষক আবুল খায়ের, প্রভাষক আব্দুস সাত্তার, প্রভাষক আলাউদ্দীন মোল্যা, প্রভাষক মফিজুল হক, প্রভাষক অরুণ কুমার ব্যানার্জী ও প্রভাষক হাসনা হেনা খানকে স্মরণ করা হয়।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ, অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, অ্যাডভোকেট শহীদ হাসান বাবু, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক), অ্যাডভোকেট ফেরদৌসী ইফতেখার (লুসী), অ্যাডভোকেট নাজমুন নাহার (ঝুমুর) ও অ্যাডভোকেট এস এম শরীফ আজমীর হুসাইন (রোকন) প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট মুহা: মুনিরুউদ্দীন ও অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন (হীরা)। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!