বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

আলী আজীম, মোংলা (বাগেরহাট): কখনো র‍্যাব, কখনো সেনাবাহিনীর মেজর আবার কখনো কর্নেলসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা এবং স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের পৌর মার্কেটের বিপরীতের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ খুলনা সদরের বয়রা ২৩ নম্বর রোডের বাসিন্দা সাখাওয়াত ব্যাপারীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নিজেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন পারভেজ। এই ভুয়া পরিচয়ের আড়ালে পিরোজপুরের এক স্কুল পড়ুয়া কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি। এমনকি বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা রাত্রিযাপনও করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

পরবর্তীতে পারভেজের প্রতারণার বিষয়টি ওই কিশোরীর পরিবারের কাছে ফাঁস হয়ে গেলে ভুক্তভোগীর মা নিলুফা বেগম বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় এসে আত্মগোপন করেন।

মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে কাউখালী থানার এসআই মহিউদ্দিন, এএসআই খায়রুল হাসানসহ সঙ্গীয় ফোর্স মোংলা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার আটক করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ মোংলা থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পরই তাকে পিরোজপুরে নিয়ে রওয়ানা হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ধর্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে বহু নারীর সাথে এমন প্রতারণার অভিযোগ রয়েছে। সব কিছু নিয়ে তদন্ত চলছে, এ ব্যপারেও আইনি ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১০

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১১

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১২

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৩

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৪

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

১৫

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

১৬

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

১৭

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

১৮

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

১৯

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

২০
error: Content is protected !!