বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর অর্ধশতাধিক সক্রিয় নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার পাটকেলঘাটাস্থ যুবদল কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগ দেন তারা।

অনুষ্ঠানের শুরুতে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি নবাগতদের উদ্দেশ্যে বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, আগামী দিনে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগদানকারী ৫৬ জন নেতাকর্মীর হলেন- মো: আব্দুল মালেক, মো: কাসেম, মো: রফিকুল, মো: লতিফ, মো: জহুরুল, মো: আশরাফুল, মো: তরিকুল, মো: সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো: ছমেদ, মো: কালাম, মো: আজহার, মো: মানিক, মো: লিটন, মো: শফিকুল, মো: জাহাঙ্গীর, মো: মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো: সহিদুল, শেখ লিটন, মো: আকিজ, আসাদুল ইসলাম, মো: ইসমাইল, মো: রবিউল, মো: মহসিন, মো: মহিদুল, মো: অজিয়ার, মো: তারিক, মো: সিরাজ, মো: বজলু, মো: আব্দুল, মো: ফারুক, মো: আলী, মো: রাজ্জাক, মো: জামাল, মো: শেখ পল্টু, মো: আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন, শেখ রিয়াজ, আতিয়ার, মো: লিটন, শেখ জাবিয়ার, মো: শফিকুল, মো: মহসিন, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজ।

অনুষ্ঠানে তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জামায়াতের বিয়োগাত্মক রাজনীতি ও শ্রমজীবী মানুষের সঠিক মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, এই যোগদানের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটেছে। বিএনপির হাত ধরে আগামী দিনে এই অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১০

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১১

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১২

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৩

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১৪

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১৫

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৬

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৭

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৯

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!