
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে উপজেলা মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার জিরণগাছা বাজার সংলগ্নে দলীয় কার্যালয়ে সংগঠনের আহবায়ক ডাক্তার হাসান মাহমুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জিএম ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম কামরুজ্জামান হাবিব, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন, নির্বাহী সদস্য আবুল বাসার বিশ্বাস, মনিরুল ইসলাম, ডাক্তার রেজাউল ইসলাম, এম জাহিদ হাসান, মনিরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম গাজী ও রফিকুল ইসলাম গাজী। সভায় কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন