বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্ব যাকে সর্বকালের অন্যতম সেরা বলে মানে, সেই লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে নিজের জানান দিতে শুরু করেছেন তার মেজো ছেলে মাতেও মেসি। কেবল মাঠের চোখধাঁধানো ড্রিবলিং বা গোলই নয়, এবার নেতৃত্বের অনন্য গুণ দেখিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন এই ক্ষুদে তারকা। অধিনায়কের আর্মব্যান্ড হাতে ইন্টার মায়ামি অ্যাকাডেমি দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন মর্যাদাপূর্ণ ন্যাপলস কাপের শিরোপা।

ফ্লোরিডার ন্যাপলসে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ইন্টার মায়ামির অনূর্ধ্ব দলের হয়ে মাঠে নামেন ১০ বছর বয়সী মাতেও। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দেন।

শিরোপা নির্ধারণী ম্যাচের ফাইনাল বাঁশি বাজার পর মাতেওর ট্রফি উঁচিয়ে উদযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ট্রফিতে বড় অক্ষরে লেখা চ্যাম্পিয়ন, যার পাশে ট্রফি হাতে হাসিমুখে পোজ দেন তরুণ মাতেও।

লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুচ্ছোর দ্বিতীয় সন্তান মাতেও বরাবরই তার চঞ্চল প্রকৃতি এবং বাবার মতো স্বভাবজাত ফুটবল দক্ষতার জন্য অনুরাগী মহলে জনপ্রিয়। এর আগেও অ্যাকাডেমি ফুটবলে তার করা কয়েকটি দুর্দান্ত গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল।

বাপের ছায়াতলে থেকে গড়ে ওঠা ইন্টার মায়ামি অ্যাকাডেমিতে মাতেওর এই সাফল্যকে অনেকেই তার ফুটবল যাত্রার এক বড় মাইলফলক হিসেবে দেখছেন। মেসির ফুটবল ক্যারিয়ার যখন গোধূলিলগ্নে, তখন তারই রক্তে গড়ে ওঠা নতুন এই রত্নের রাজকীয় সূচনা বিশ্ব ফুটবলের রোমান্টিক সমর্থকদের দারুণভাবে আপ্লুত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!