বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

ডেস্ক রিপোর্ট: ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই দুজনের নামে দুই ভাগ হয়ে যায় ফুটবলবিশ্ব। প্রায় দুই যুগ সেরার প্রশ্নে চলে এসেছে তর্ক-বিতর্ক আর পরিসংখ্যান বিশ্লেষণ। চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই দুজনকে দেখেন ফুটবল সমর্থকরা। তবে এবার সেই দুই তারকাই খেলবেন এক দলে।

চমকপ্রদ এই খবরটি নিশ্চিত করেছেন বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার কার্লোস তেভেজ। খবর গোল ডটকমের।

তেভেজের দাবি অনুযায়ী, তার বিদায়ী ম্যাচে একই দলে খেলবেন মেসি ও রোনালদো। ম্যাচটি আগামী ডিসেম্বর ২০২৬ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’র বরাতে জানা গেছে, তেভেজ ইতোমধ্যেই দুই মহাতারকার সঙ্গে যোগাযোগ করে তাদের সম্মতি পেয়েছেন। মেসি ও রোনালদোকে একই জার্সিতে দেখার যে স্বপ্ন ফুটবলভক্তদের দীর্ঘদিনের, তেভেজের বিদায়ী ম্যাচ সেই স্বপ্ন পূরণের মঞ্চ হতে পারে।

তেভেজের জন্য বিষয়টি আরও বিশেষ। কারণ, ক্যারিয়ারে তিনি মেসি ও রোনালদো; দুজনের সঙ্গেই একই ড্রেসিংরুম ভাগ করেছেন। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। আবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও খেলেছেন।

তেভেজ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখেছি, ক্রিশ্চিয়ানো ও লিওকে একই দলে খেলতে দেখব। তারা সর্বকালের সেরা দুই খেলোয়াড়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি, বিশেষ করে ক্রিশ্চিয়ানোর সঙ্গে। আমি তাকে বলেছিলাম, ‘ক্রিশ্চিয়ানো, আমি চাই তুমি ও মেসি আমার বিদায়ী ম্যাচে একই দলে খেলো। যাতে পুরো বিশ্ব একবারের জন্য হলেও এই জাদু একসঙ্গে দেখতে পারে।’

তেভেজ আরও বলেন, ‘সে (রোনালদো) বলেছে, সে সেখানে থাকবে। লিওকেও রাজি করানো কঠিন ছিল না। দুজনেই সম্মতি দিয়েছে। আমি ভীষণ রোমাঞ্চিত। এই ম্যাচটি অত্যন্ত আবেগঘন হতে যাচ্ছে।’

মেসি ও রোনালদোর মধ্যে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একই দলে তাদের খেলা কখনো দেখা যায়নি। তাই তেভেজের বিদায়ী ম্যাচে যদি সত্যিই দুই মহাতারকা একসঙ্গে মাঠে নামেন, সেটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১০

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১১

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১২

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৩

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৪

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

১৫

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

১৬

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

১৭

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

১৮

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

১৯

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

২০
error: Content is protected !!