বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দিরে প্রতিমার মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মুকুট চুরির ঘটনায় প্রায় ১৮ মাস পর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। তবে এখনো শনাক্ত করা যায়নি মূল অভিযুক্তকে, উদ্ধার হয়নি চুরি যাওয়া মুকুটও।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ অভিযোগপত্র দাখিল করা হলেও তা ২১ এপ্রিল অনলাইনে নথিভুক্ত হয়েছে। আগামী ১০ জুন মামলার অভিযোগপত্র উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক মাসুদ পারভেজ দুইজনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখিত আসামিরা হলেন- শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের মৃত ছিদাম সরকারের স্ত্রী রেখা সরকার (৪০) এবং ঢাকার কদমতলীর শেখ শফি মাহমুদের ছেলে সম্রাট ফারুখ মাওলা (৪২)।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী শ্যামনগরে সফরকালে মন্দিরে পূজা দেন এবং উপহার হিসেবে প্রতিমার মাথায় একটি মুকুট পরিয়ে দেন। পরবর্তীতে ২০২৪ সালের ১০ অক্টোবর দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৯ মিনিটের মধ্যে মন্দিরের সিসিটিভির ফুটেজ অনুযায়ী ‘আল আমিন ওরফে স্বপন’ নামের (মামলার তদন্তে নাম জানা গেছে) এক যুবক মন্দির থেকে ওই মুকুট চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মন্দিরের সেবায়েত, পরিচ্ছন্ন কর্মী এবং সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করে। এরপর ২০২৪ সালের ১২ অক্টোবর মন্দির কমিটির পক্ষ থেকে জয়ন্ত চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত চলাকালে পরিচ্ছন্ন কর্মী রেখা সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, দুই লাখ টাকার প্রলোভনে তিনি মন্দিরের তালা খুলে রেখে চুরিতে সহায়তা করেন। একইসঙ্গে ঢাকার সম্রাট ফারুখ মাওলার সঙ্গে তার যোগাযোগের কথাও উল্লেখ করেন।

এরপর ২১ অক্টোবর ঢাকার রামপুরা এলাকা থেকে সম্রাট ফারুখ মাওলা ও তার বাবা শেখ শফি মাহমুদকে গ্রেপ্তার করা হয়। সম্রাট ফারুখ মাওলাও পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত চলাকালে সঞ্জয় বিশ্বাস, পারুল বিশ্বাস ও অপূর্ব সাহা জামিনে মুক্তি পান। পরবর্তীতে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরসহ শেখ শফি মাহমুদকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে রেখা সরকার হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন, তবে সম্রাট ফারুখ মাওলার জামিন এখনো মঞ্জুর হয়নি।

তদন্ত কর্মকর্তা জানান, মামলায় মোট ১৫ জনকে সাক্ষী করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজে মূল অভিযুক্ত আল আমিন ওরফে স্বপনকে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি এবং এখনো পর্যন্ত চুরি যাওয়া মুকুট উদ্ধার করা যায়নি।

এদিকে, মামলার বাদী জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় মুকুটটির ওজন ৩০ ভরি এবং ‘রূপার ওপর সোনার প্রলেপ দেওয়া’ গহনা হিসেবে উল্লেখ করে যার মূল্য প্রায় এক লাখ টাকা বলা হয়। তবে মুকুটটি আসলেই সোনা না রূপার এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় বিষয়টি নিয়ে শ্যামনগরসহ দেশজুড়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

অপরদিকে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মন্দিরে এমন চুরির ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল হলেও মূল অভিযুক্ত শনাক্ত ও মুকুট উদ্ধারে ব্যর্থতা মামলাটিকে এখনো রহস্যাবৃত রেখেছে বলে দাবি স্থানীয় সনাতন ধর্মালম্বীদের।

এবিষয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতা বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব উৎপল মন্ডল বলেন, যশোরেশ্বরী কালীমন্দির আমাদের শুধু ধর্মীয় স্থান নয়, এটি ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক। এমন একটি গুরুত্বপূর্ণ মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল আসামি ধরা না পড়া এবং মুকুট উদ্ধার না হওয়া আমাদের জন্য খুবই উদ্বেগজনক। আমরা দ্রুত মূল অভিযুক্তকে গ্রেপ্তার ও মুকুট উদ্ধারের দাবি জানাচ্ছি।

অন্যদিকে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর সাতক্ষীরা জেলার সদস্য সচিব মনোদ্বীপ কুমার মন্ডল বলেন, যশোরেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরির ঘটনায় চার্জশিট দাখিল একটি ইতিবাচক অগ্রগতি হলেও তদন্তের গুরুত্বপূর্ণ দিক এখনো অপূর্ণ রয়েছে। মন্দিরের সিসিটিভিতে যাকে দেখা গেছে তাকে শনাক্ত করতে না পারা এবং চুরি হওয়া মুকুট উদ্ধার না হওয়া প্রশ্নের জন্ম দিচ্ছে। আমরা চাই প্রশাসন এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত রহস্য উদঘাটন করুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

২

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

৩

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

৪

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

৫

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

৬

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

৭

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৮

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

৯

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

১০

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

১১

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১২

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

১৩

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১৪

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

১৫

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৬

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

১৭

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১৮

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৯

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

২০