বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে ছেলেধরা সন্দেহে এক নারীকে আটক করে এলাকাবাসী। কিন্তু পরে জানা যায় নিজ সন্তানকেই নিতে এসেছিলেন ওই নারী। যদিও বিষয়টি সহজবোধ্য ছিল না।

জানা গেছে, উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা সাইফুল গাইনের মেয়ে সিনথিয়া (৭) স্থানীয় ৫২নং মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার সে স্কুলে যায়। তবে, ক্লাস চলাকালীন সময়ে তার মা, যিনি সাইফুল গাইনের প্রথম স্ত্রী, স্কুলে এসে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এরপর মা ও মেয়ে কৃষ্ণনগর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে ছেলেধরা সন্দেহে গুজব ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই নারীকে আটক করে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সিনথিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল গাইন প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন। সেই থেকেই শিশুটি মায়ের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। দীর্ঘদিন সন্তানের সঙ্গে দেখা ও যোগাযোগ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। সন্তানের প্রতি গভীর টান থেকেই তাকে নিতে এসেছিলেন তিনি।

ঘটনাটি প্রথমে চাঞ্চল্যের সৃষ্টি করলেও প্রকৃত ঘটনা প্রকাশ পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!