বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

 

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে বায়ার কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েছেন এক তরমুজ চাষী।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ক্ষতিপূরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ গ্রামের লক্ষণ চন্দ্র মণ্ডলের ছেলে ক্ষতিগ্রস্ত কৃষক পবিত্র কুমার মন্ডল।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চাম্পাখালি মৌজায় ৮০ বিঘা জমি হারি নিয়ে তরমুজ চাষ করেন পবিত্র মন্ডল। গাছে ছোট-বড় ফল ধরা শুরু হলে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার বিশ্বরুপ চন্দ্র ঘোষ নামে এক ব্যক্তি নিজেকে বায়ার ক্রপসায়েন্স লিঃ এর কৃষি পরামর্শদাতা পরিচয় দিয়ে তার সাথে যোগাযোগ করেন।

তিনি আরও জানান, গত ১ মার্চ বিকালে বিশ্বরুপ নিজে তার ক্ষেতে এসে বলেন আমি বায়ার কোম্পানির হেড অফিস যশোর থেকে এসেছি। আমি এ এলাকায় বিভিন্ন লোকজনের তরমুজ ক্ষেতের পরিচর্যা করে থাকি। আমার কাছ থেকে ১২ দিন চিকিৎসা নিলে আপনার তরমুজ গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে এবং আশানুরূপ ফল দেবে। বিশ্বরুপের পরামর্শে ৭ এপ্রিল ৩টি প্রেসক্রিপশন অনুযায়ী বালাইনাশক ঔষধ কিনে ক্ষেতে প্রয়োগ করা হয়। ৬/৭ দিন পরে তরমুজের অবস্থা খুবই খারাপ হওয়ায় বিশ্বরুপের সাথে যোগাযোগ করা হলে তিনি অন্য কোন কোম্পানির ওষুধ প্রয়োগ করতে নিষেধ করেন। যেটা দেওয়া হয়েছে, সেটা আরও ১২ দিন প্রয়োগ করতে বলেন। কিন্তু এরপর অধিকাংশ তরমুজ গাছ মরে যায়। এতে তার সরাসরি ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়। যেখানে ৮০ লাখ টাকার তরমুজ বিক্রি হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

পবিত্র মন্ডল জানান, এনজিওসহ বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করে এখন তাকে পথে বসতে হয়েছে।

তিনি বলেন, বিশ্বরুপের সাথে বারবার যোগাযোগ করলেও তিনি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তালবাহানা করছেন।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

২

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

৩

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

৪

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

৫

খাদ্য নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষ: খানি

৬

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

৭

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

৮

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

৯

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

১০

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

১১

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১২

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

১৩

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

১৪

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

১৫

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

১৬

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১৭

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১৮

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

২০