বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

 

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (কেন্দ্র নং-৫৩১) ২০২৬ সালের এসএসসি বাংলা দ্বিতীয়পত্রে পরীক্ষায় গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। পরীক্ষায় পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করায় অন্তত ১২ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)।

জানা যায়, বৃহস্পতিবার পরীক্ষা শেষ হলে একজন ছাত্র বুজতে পারে সে ২০২৫ সালের পুরানো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। অথচ সে নতুন সিলেবাসের পরীক্ষার্থী।
পরে বিষয়টি শিক্ষকদের জানালে একে একে ১২ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে বলে জানা যায়। এ ঘটনা জানাজানি হলে কেন্দ্রে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয়। এতে করে ১২ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের প্রশ্ন- এক কেন্দ্র একই রুমে আলাদা দুটি প্রশ্নে একই সাবজেক্টের পরীক্ষা কিভাবে হলো? তাহলে হল সুপার, কেন্দ্র সচিবসহ ডিউটিরত কর্মকর্তাদের কাজটা কি..? তারা কেন প্রশ্নগুলো সঠিক কিনা আগে থেকে দেখে নিলো না..? এর দায়ভার কে নিবে..? এসময় অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

অভিভাবকদের প্রশ্ন, কিভাবে ভুল প্রশ্নপত্র কেন্দ্রে এলো..? এই ভুলের দায়ভার কে নেবে..? অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কেন্দ্রের দায়িত্বশীলরা এ ঘটনার দায়ভার এড়াতে পারে কিনা এমন প্রশ্নে, হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, আমরাও কনফিউজড যে কিভাবে একই রুমে একই সাবজেক্টের আলাদা দুটি প্রশ্ন আসলো। আমরা এই ১২ জন শিক্ষার্থীর বিষয়ে শিক্ষা বোর্ডে যাবো।

এ বিষয়ে শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান মোবাইল ফোনে জানান, যাচাইবাছাই শেষে ঘটনার সত‍্যতা পাওয়া গেছে। কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!