বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া উজাইমারী যুব সংঘের আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি। খেলায় ৭নং ওয়ার্ডের মেম্বার দেবাশীষ ঘোষের নেতৃত্বে একটি দল এবং ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল অংশ নেয়।

এতে ২৮ পয়েন্ট অর্জন করে ৭নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন আব্দুল মজিদ।

খেলা পরিচালনা করেন সৈয়দ মোমিনুর রহমান, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম এবং স্কোরের দায়িত্বে ছিলেন সুকুমার দাশ বাচ্চু।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মথুরেশপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড জামায়াত ইসলামী আমির হাফেজ রবিউল বাশার, ইউপি সদস্য মেহেরুন্নেসা, ব্যবসায়ী আকবর হোসেন ও হাফিজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোমিনুর রহমান।

ঐতিহ্যবাহী এই খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

৩

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

৪

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৬

দাম বাড়ল সয়াবিন তেলের

৭

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

৮

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

৯

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

১০

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

১১

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

১২

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

১৩

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

১৪

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১৫

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

১৬

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

১৭

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

১৮

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

১৯

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

২০
error: Content is protected !!