বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ এপ্রিল ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার সুলতানপুর বড় বাজারের বর্জ্য ব্যবস্থাপনা, পিলখানা অপসারণ, প্রাণসায়ের খালের পানি প্রবাহ রক্ষা করা, মাছ বাজারের ব্রিজ, শহরের পাকাপোল ব্রিজ, রাধানগর সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়ক ও থানা মসজিদ সড়ক সরজমিনে পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রাণসায়ের খাল পাড় ময়লার ভাগাড় হতে দেওয়া হবে না। খালের পানি প্রবাহ ঠিক রাখতে খালে কোন ময়লা আবর্জনা ফেলা যাবে না। অবৈধ স্থাপনা হতে দেওয়া হবে না। আজ সরেজমিনে এসে বলে গেলাম। এরপর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রিজের উপর দোকান পাট ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান পাট দেখতে চায় না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মেদ, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সাগর দেবনাথ, উপসহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, কামরুজ্জামান শিমুল, সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি তৈয়েব হাসান বাবু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দিবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, মহিলা সম্পাদিকা সোনীয়া সুলতানা, যুগ্ম মহিলা সম্পাদকা রেবেকা সুলতানা, কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল করিম (ধনি), সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ছালেহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুছা করিম, পর্যটন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ (রিটু), আইটি বিষয়ক সম্পাদক মোঃ আসিফুল আলম, নির্বাহী সদস্য সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন, সি.এম নাজমুল ইসলাম, সুলতানপুর মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, সহ-সভাপতি মো. আমিনুর রহমান, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী, সাধারণ সম্পাদক মো. রজব আলী খাঁ, সাতক্ষীরা শহর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, পৌর কর্তৃপক্ষ, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য, বিডি ক্লিন এর সদস্য, সুলতানপুর মাছ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাতক্ষীরা শহর মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০