বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ জুন ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া হজ করলে প্রবাসীদের ফেরত পাঠাবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। সে অনুযায়ী চলছে হজের প্রস্তুতি। এরই মধ্য বিভিন্ন দেশ থেকে যেতে শুরু করেছেন হজযাত্রীরা। তবে হজ পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে দেশটির। বিশেষ করে সৌদিতে বসবাসকারীদের নিতে হয় অনুমোদন।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারী কোনো প্রবাসী যদি অনুমোদন ছাড়া হজ পালন করে তাহলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমনকি পুনরায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হবে।

তাছাড়া যারা হজের নিয়ম ভঙ্গ করবে তাদেরকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। হোক সে সৌদির নাগরিক, বাসিন্দা কিংবা ভ্রমণকারী।

হজের নিয়ম পালনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া ও হজযাত্রীরা যাতে সুন্দর ও আরামদায়কভাবে তাদের কার্যক্রম পালন করতে পারে, সে জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি।

নিয়ম অনুযায়ী, আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের অভ্যন্তরীণ ও সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শুরু করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!