বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জানুয়ারি ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ ৩০ জানুয়ারি

জামায়াত বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতি সভা করেছে জেলা আওয়ামী লীগ।

সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন, সহ-সভাপতি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আছাদুল হক, সাহানা আক্তার মহিদ, কৃষি ও সমবায় সম্পাদক মুনসুর আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. অনীত মুখার্জি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক জে এম ফাত্তাহ, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা খাতুন, পৌর যুবলীগের সভাপতি ইউসুফ হোসেন মিলন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি প্রমুখ।

সভায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া আগামী ০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পারুলিয়াস্থ মাজার প্রাঙ্গণে পুস্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত এবং ১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুনসুর আহমেদ ও অ্যাড. এ এফএম এন্তাজ আলীর স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আওয়ামী লীগের জেলা, উপজেলা, পৌর কমিটির নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

৩

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

৪

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৭

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৮

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৯

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১০

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

১১

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

১২

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১৩

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৬

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৭

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৮

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৯

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

২০