বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১১ নভেম্বর ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের অফিসে ঢুকে প্রধান শিক্ষক আয়ুব আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ‘শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমানুল্লাহ বুলবুল, সহকারী শিক্ষক বসির আহমেদ, বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা সুলতানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য লাভলু গাজী, রবিউল ইসলাম প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমানুল্লাহ বুলবুল বলেন, বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। কিবরিয়া আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং বিদ্যালয় থেকে বহিষ্কৃত কর্মচারী। তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বসির আহমেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধরে রাখতে এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা জরুরি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা সুলতানা জানান, আমরা বিদ্যালয়ে এসে আমাদের শিক্ষকদের নিরাপদ দেখতে চাই। সন্ত্রাসী কার্যক্রমের ফলে শিক্ষার পরিবেশ বিঘ্ন হচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর।

অভিভাবক লাভলু গাজি বলেন, আমাদের সন্তানরা যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছে, সেই বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ম্যানেজিং কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ে সন্ত্রাসী কার্যকলাপের স্থান নেই। প্রশাসনের কাছে আমাদের আবেদন, যেন সন্ত্রাসী কিবরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, রবিবার (১০ নভেম্বর) ছাত্রদলের এক নেতার নেতৃত্বে অফিসে ঢুকে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা চালানো হয়। পরে এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এতে উক্ত বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়াসহ পাঁচ/ছয় জন জড়িত থাকার অভিযোগ ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিন

কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হামলার ঘটনায় ১ সপ্তাহ পর মামলা, আসামি ৩৭৩ জন

বেড়িবাঁধ প্রকল্পে হামলা-চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানপুত্র গ্রেফতার

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পাতাখালি ফাউন্ডেশন

চাহিদা এখন ‘খাইট্টা’র

শ্যামনগরের বজ্রপাতে নারীর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

১০

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

১১

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

১২

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

১৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

১৪

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

১৫

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

১৬

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

১৭

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১৮

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১৯

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

২০
error: Content is protected !!