বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ জুন ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছিয়াত্তরেও থেমে নেই গাজী আলী আশরাফের ‘এক্সপেরিমেন্ট’

ডেস্ক রিপোর্ট: অনেকেই এখন বাড়ির আঙিনায় কিংবা ছাদে বাগান করছেন। কেউ সৌন্দর্য বৃদ্ধি, কেউ ফলের যোগান প্রাপ্তির প্রত্যাশা কিংবা কেউ সবজির চাহিদা মেটাতে গড়ে তুলছেন বাগান। এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম সাতক্ষীরা শহরের মুনজিতপুরের গাজী আলী আশরাফের উঠোন বাগানটি।

বাগানটি সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ফুল-ফল-সবজির যোগানেও অনন্য। তবে, গৃহকর্তা গাজী আলী আশরাফের উঠোন বাগানটি কোনো সাধারণ বাগান নয়, এটি যেন এক খণ্ড পরীক্ষা কেন্দ্র বা গবেষণাগার।

বাস্তবতায় বিশ্বাসী গাজী আলী আশরাফ পেশাগত জীবনে কখনো শিক্ষকতা করেছেন, কখনো ছিলেন স্টুডিও ব্যবসায়ী। তবে, গাছের প্রতি তার সবসময়ই আলাদা টান ছিল। এজন্য জীবনে যেমন প্রচুর গাছ সংগ্রহ করেছেন, তেমনি তা দিয়ে প্রতিনিয়তই করে চলেছেন ‘এক্সপেরিমেন্ট’।

তার এক্সপেরিমেন্টে যেমন সাধারণ বেগুন গাছ স্থান পেয়েছে তেমনি স্থান পেয়েছে ক্যান্সার প্রতিরোধক করসল বা টক আতাও।

এই ৭৬ বছর বয়সেও থেমে নেই গাজী আলী আশরাফ। নিজ বাড়ির উঠোন বাগানটিই তার সঙ্গী। বাগান পরিচর্চা ও এক্সপেরিমেন্ট করেই সময় কাটে তার।

গাজী আলী আশরাফের উঠোন বাগানে রয়েছে কালমেঘা, অ্যালোভেরা, পুদিনা, কারিপাতা, তুলসি, আকন্দ, বাসক, পিপুল, করসল, সোলা কচুসহ নানা প্রজাতির ওষুধি গাছ।

একইভাবে উঠোন সেজেছে বেলি, দোলনচাপা, এডিনিয়াস, বোতাম ফুল, গ্রাউন্ড অর্কিড, গোলাপসহ নানা প্রতাজির ফুলে।

রয়েছে দেশ-বিদেশের নানা প্রজাতির ফলও। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- জামরুল, কালো জাম, কামরাঙা, ৩ জাতের লিচু, অন্তত ১২ জাতের আম, সৌদি আরবের আজোয়া খেজুর, তাল, ৩ জাতের কাঠাল, পেয়ারা, ৬ জাতের লেবু, কদবেল, পেপে, নাশপতি, আপেল, আমড়া, শফেদা, আঙুর, ড্রাগন ও ফিলিপাইনের ব্লাক সুগারকেনসহ নানা জাতের ফল।

ডালচিনি, তেজপাতা, আদাসহ কয়েক প্রকার মসলাও রয়েছে তার বাগানে। সেই সাথে বেগুন, পুইশাক, কলা, পেপে, ওল, লাউসহ নানা প্রজাতির মৌমুসী সবজি তো আছেই।

রয়েছে মৌবাক্স, পুকুরে রয়েছে নানা প্রজাতির মাছ।

তিনি যেমন বিভিন্ন জাতের গাছ সংগ্রহ করে লাগাতে পছন্দ করেন, তেমনি কাটতেও দ্বিধা করেন না। গাছ নিয়ে এক্সপেরিমেন্টই তার প্রধান লক্ষ্য।

তাইতো তিনি যেমন এক গাছেই লতা, গোবিন্দভোগ ও কাঁচামিঠা আম ফলিয়ে সফল হয়েছেন, তেমনি এবার চেষ্টা করছেন এক গাছে সাত প্রকার আম ফলানোর।

বাগানের একটি গাছ থেকে তিনি আড়াই বছর যাবত বেগুন সংগ্রহ করছেন। এখন অপেক্ষা করছেন আরও কতদিন গাছটি থেকে বেগুন পাওয়া যায়- সেটা দেখার।

তার বাগানের একটি গোলাপ গাছের বয়স ১২ বছর, যা লম্বায় ১২ ফুট ছাড়িয়েছে এবং এখনো গাছটির ফুলে যেমন সৌন্দর্য বাড়ছে, তেমনি সুবাসিত ঘ্রাণে মন কাড়ছে সবার।

গাজী আলী আশরাফ নিজ বাড়ির উঠোনেই মৌ বাক্স বসিয়েছেন দীর্ঘ ৪১ বছর আগে এবং তা থেকেই মেটে তার পরিবারের মধুর চাহিদা। একই সাথে পরাগায়নেও সহায়ক ভূমিকা পালন করে এসব মৌমাছি।

তালের বীজ বপণ করে ৪১ বছর পর তা থেকে ফল পেয়েছেন তিনি।

২০১২ সালে থাইল্যান্ড থেকে বীজ সংগ্রহ করে লাগিয়েছেন ক্যান্সার প্রতিরোধক করসল বা টক আতা গাছ এবং নিজে ক্যান্সারে আক্রান্ত হলে করসলের পাতার রস খেয়ে নিজেই এর কার্যকারিতা পরীক্ষা করেছেন।

একই সাথে লাগিয়েছেন দেশি আখ ও ফিলিপাইনের ব্লাক সুগারকেন। তিনি বোঝার চেষ্টা করছেন উভয় জাতের পার্থক্য, বৃদ্ধি ও অন্যান্য গুণাগুন।

এমনিভাবেই প্রতিটি গাছ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষার যেন শেষ নেই।

গাছ নিয়ে কেন এই এক্সপেরিমেন্ট- এমন প্রসঙ্গে গাজী আলী আশরাফ বলেন, আমরা অনেক কিছুই মৌখিকভাবে শুনে ঝাপিয়ে পড়ি। অনেক কিছু মন্তব্য করি। কিন্তু আমি এটা পছন্দ করি না। আমি সেটা হাতে নিয়ে নাড়া চাড়া করে দেখতে চাই- এটার আউটপুট কী, একটা থেকে কত দিন ফল পাওয়া যাবে, আমি নিজে সেটা জানতে চাই এবং সমাজের মানুষকে জানাতে চাই- এটাই মূলত আমার গবেষণা বল, এক্সপেরিমেন্ট বল- তার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বাড়ির জমি পতিত না রেখে সেখানে ওষুধি গাছ, কিছু সবজি, কয়েকটি ফল গাছের চারা, কিছু ফুল লাগাতে পারলে তো আর কিছু দরকার হয় না। পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদাও মেটে, উদ্বৃত্ত ফল-ফলাদি বিক্রিও করা যায়। অন্যের উপর নির্ভর করা লাগে না।

তিনি বলেন, যদিও আমার বাগানটি সম্পূর্ণ অবাণিজ্যিক, তারপরও মানুষ আসতেই থাকে। কখনো করসলের পাতা নিতে, কখনো তুলসির পাতা, কখনো কদবেল- যখন যার যা লাগে চলে আসে। মানুষকে দিয়ে তৃপ্তি পাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০